ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

জবিতে র‍্যাগিং

সাময়িক বহিস্কার ৩, ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা ৪

জবি প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) শিক্ষার্থীদের থেকে প্রাপ্ত র‍্যাগিং-য়ের অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারসহ চার জনকে ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা সাতজন-ই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯ ব্যাচ) শিক্ষার্থী।
গতকাল রোববার  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাময়িক বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিকট থেকে প্রাপ্ত র‍্যাগিং-এর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় জরুরি একাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত (সিদ্ধান্ত-১) অনুযায়ী ১৯তম ব্যাচের যুবরাজ হাসান, মোসাঃ রাজিয়াতুন নাহার নিশু ও রহমাতুল্লাহ মাজী শিক্ষার্থীবৃন্দ-কে সাময়িক বহিষ্কার করা হলো।
ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিকট থেকে প্রাপ্ত র‍্যাগিং-এর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় জরুরি একাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত (সিদ্ধান্ত-২) অনুযায়ী ১৯তম ব্যাচের সামিয়া আঁখি, মো. মুইনন্দীন, মো. মাজহারুল ইসলাম ও মো. রাকিব হোসেন শিক্ষার্থীবৃন্দ-কে ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হলো।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের শিকারে অভিযোগ উঠলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একইসঙ্গে প্রতিটি বিভাগে বিশেষ কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জবিতে র‍্যাগিং

সাময়িক বহিস্কার ৩, ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা ৪

আপডেট সময় :