ঢাকা ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৪৭৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় সার্ভে ডিপ্লোমাধারীদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে দেশব্যাপী জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে লাগাতর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

বুধবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের আহবায়ক মো. শরিফুল ইসলাম ও সদস্য সচিব মো. মিরাজ হোসেনসহ ঢাকা জেলায় কর্মরত সকল দপ্তরের সার্ভেয়ারবৃন্দ। স্মারকলিপি প্রদানের আগে তারা ডিসি অফিস চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

স্মারকলিপিতে বলা হয়, সরকারের সকল দপ্তরে কর্মরত অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল কার্যকর করা হয়েছে। কিন্তু সমমান এবং এক ও অভিন্ন শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হওয়া সত্ত্বেও সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়নি। একই কারিকুলামে ডিগ্রি অর্জন করে কেউ দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, আবার কেউ তৃতীয় শ্রেণিতে চাকরি করছেন। আমরা এই বৈষম্যের অবসান চাই।

এই বৈষম্য নিরসনে বিগত সরকারগুলো প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি। এ সংক্রান্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও আদালতের নির্দেশ বাস্তবায়িত হয়নি। তাই বৈষম্যহীন বাংলাদেশে অনতিবিলম্বে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং-এর ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার ও সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে বা দ্বিতীয় শ্রেণির পদ-মর্যাদায় উন্নীত করার জোর দাবি জানাচ্ছি।

স্মারকলিপিতে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এক দফা দাবি বাস্তবায়নে অন্তর্র্বতী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়, দ্রুত দাবি বাস্তবায়ন না করা হলে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ আন্দোলনের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান

আপডেট সময় :