ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের মিছিল

সিরাজদিখান( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের গাড়ীর উপস্থিতিতেই নিষিদ্ধ ঘোষিত আওয়য়মী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় এই মিছিলটি বের করেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ–সমর্থিত নেতাকর্মীরা।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে মিছিলটি বের হয়েছিল ।
স্থানীয় সূত্র জানায়, এই মিছিলটিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতারা অংশ নেন। তবে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই টহল পুলিশের গাড়ীর সামনে জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে প্রকাশ্য মিছিল দেখে স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল হতবাক হয়ে পড়ে। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পুলিশের গাড়িকেও মিছিলের সঙ্গে চলতে দেখা যায়।
শেখ হাসিনার মৃত্যুদণ্ড–সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালেই অনাকাঙ্ক্ষিত এই মিছিলটি বের হয়।
সিরাজদিখান থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিছিলটি চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিলো, তবে আমাদের অফিসার বুঝে ওঠার আগেই তারা দ্রুত গতিতে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের মিছিল

আপডেট সময় :