স্বজনদের মুক্ত করতে ট্রাইব্যুনালের সামনে ভুক্তভোগীদের পরিবার
- আপডেট সময় : ৪৮৭ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শাসনামলে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা আসামিদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে তাদের স্বজন ও পরিবারের সদস্যরা।
রবিবার (১৮ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এ মানববন্ধন শুরু হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা অংশ নেয়।
মানববন্ধনে লিখিত বক্তব্যে স্বজনরা বলেন, শেখ হাসিনা তার স্বৈরশাসনকে দীর্ঘায়িত করতে বিরোধীদলের নেতাদের ফাঁসি দিয়ে ক্ষমতা অব্যাহত রাখতে নিরীহ মানুষকে এই ট্রাইব্যুনালের কাঁচামাল বানিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা মামলা দিয়ে বন্দি রাখা হয়েছে।
তারা অবিলম্বে কথিত মানবতাবিরোধী মামলা প্রত্যাহার করে কারাবন্দি সবার মুক্তি দাবি করেন।
মানববন্ধন শেষে আইন উপদেষ্টা বরাবর আসামিদের মুক্তির দাবিতে স্মারকলিপি পেশ করা হবে বলেও তারা জানান।
























