ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

সৎ ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ

শাখাওয়াত হোসেন টিপু, দাগনভূঞা (ফেনী)
  • আপডেট সময় : ১২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দাগনভূঞা সৎ ভাইয়ের বিরুদ্ধে জায়গা দখল করে টিনশেড ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগ করেন রহিম উল্যাহ সবুজের স্ত্রী সানজিনা আক্তার নিপু। অস্বীকার করেছেন অভিযুক্ত শাহ পরান।
উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার তমিজ উদ্দিন বাড়িতে এই ঘটনা ঘটেছে।
অভিযোগ উঠেছে ওই বাড়ির মৃত শফি উল্যার প্রথম সংসারের পুত্র শাহ পরান সাড়ে পাঁচশতক ভিটি জমি দখল করে সেখানে টিনশেড ঘর নির্মাণ করেছে এমন অভিযোগ করেন দ্বিতীয় সংসারের প্রবাসী ছেলে রহিম উল্যাহ সবুজের স্ত্রী সানজিনা আক্তার নিপু। এ ঘটনায় সানজিনা আক্তার নিপু গত ১ ডিসেম্বর ফেনী জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে অবৈধভাবে জায়গায় দখল করে টিনশেড ঘর নির্মাণের অভিযোগে শাহ পরানগংদের বিরুদ্ধে মামলা করেন। জানজিনা আক্তার নিপু বলেন, শাহ পরানগংরা গত ৩০ নভেম্বর অন্যায়ভাবে আমার স্বামী সবুজের জমিতে গাছ কাটার চেষ্টা করে বেদখল করলে আমরা বাধা দিই। পরে তারা জোরপূর্বক ২৫-৪০৬৮ নং খতিয়ানের বিএস ১১৩৬৮ নং দাগে সাড়ে পাঁচশতক ভিটি জমিতে টিনশেড ঘর নির্মাণ করেছে। আমরা এর প্রতিকার চাই।
তবে এসব বিষয় অস্বীকার করেছেন অভিযুক্ত শাহ পরান। তিনি বলেন, এটা আমার ওয়ারিশি জায়গা। আমার বাবার মোট সম্পত্তি ২০৯ শতক। ২০১২ সালে ১০১ শতক জমি আমার বাবা থেকে হেবা করে নিয়েছে আমার সৎ ভাই রহিম উল্যাহ সবুজ। যে জায়গায় নিয়ে দখলের অভিযোগ করেছে তা সঠিক নয়, ১১৩৬৮ দাগে মোট জায়গায় ১৫ শতক এর মধ্যে ছোট ভাই সবুজ ১১ শতক হবে করে নিয়ে যায় বাকী ৪ শতকের মধ্যে আমি টিনশেডের ঘর করেছি। গত ২০২৪ সালে বাবা অসুস্থ অবস্থায় বাড়িসহ অন্যান্য ৪৬ শতক জমি সুবজ হেবা করে নিয়ে যায়। এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দুধমুখা বাজারে কালি মন্দিরের দক্ষিণ পাশে ১ শতক ৯৩ পয়েন্ট জায়গায়ও হেবা করে নিয়ে গেছে। তাহলে আমার অংশ কোথায়। আমি মাত্র ২ শতক জমি ঘর করে ছেলে সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি এলাকার ও আশপাশের প্রতিবেশীরা সকলে জানেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৎ ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ

আপডেট সময় :