ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

৫ কোটি টাকা লুটপাটের অভিযোগে আজমিরীগঞ্জের সদ্য বিদায়ী উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি চলছে

আব্দুল নুর বাবুল, হবিগঞ্জ
  • আপডেট সময় : ২৬৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকার শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও সাবেক উপজেলা প্রকৌশলী আয়েশা আখতারকে আজ রোববার (১০ আগস্ট) শুনানিতে হাজির হতে নির্দেশ দিয়েছে ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সাবেক ইউএনও মো. এরশাদুল আহমেদকেও ডাকা হয়েছে।
বর্তমানে সারমিনা সাত্তার নান্দাইলের ইউএনও, আয়েশা আখতার হবিগঞ্জের আজমিরীগঞ্জের সদ্যবিদায়ী উপজেলা প্রকৌশলী (বর্তমানে ময়মনসিংহের তারাকান্দা) এবং মো. এরশাদুল আহমেদ জাতীয় পেনশন কর্তৃপক্ষের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ময়মনসিংহ স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক লুৎফুন নাহার জানিয়েছেন, অভিযুক্তদের স্বশরীরে হাজির হয়ে প্রমাণাদিসহ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। শুনানি শেষে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আজমিরীগঞ্জে দায়িত্বকালীন সময়ে আয়েশা আখতার দাপ্তরিক হিসাবের চেয়ে বেশি অগ্রগতি দেখিয়ে ২০ লাখ টাকার বিল উত্থাপন করেন এবং আরও দুইটি বিলে ২৭ লাখ টাকার অনুমোদন চান। তবে ইউএনও অনিয়মের আশঙ্কায় বিল আটকে দেন। পরে বদলি আদেশে তড়িঘড়ি করে উপজেলা ছাড়েন ওই প্রকৌশলী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৫ কোটি টাকা লুটপাটের অভিযোগে আজমিরীগঞ্জের সদ্য বিদায়ী উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি চলছে

আপডেট সময় :