৬ এপ্রিল পর্যন্ত ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
- আপডেট সময় : ৪৯৬ বার পড়া হয়েছে
রমজানে বিদ্যুৎ চাহিদা মোকাবেলায় পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্পচাপ নিরসনে ১২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বন্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
অপর দিকে পবিত্র ঈদুল ফেতর উপলক্ষ্যে ৭ থেকে ১৮ এপ্রিল সিএনজি স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (১২ মার্চ) রাতে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধের নির্দেশনা বলবত ছিলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭ থেকে ১৮ এপ্রিল সিএনজি স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে।
পরবর্তী ১৯ এপ্রিল থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।





















