ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

নোয়াখালীতে ইলিশ আহরণ, ৯ জেলেকে অর্থদণ্ড

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৬৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ছোট ফেনী নদী থেকে ইলিশ আহরণ করায় ৯ জেলেকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন পাটোয়ারী তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ক্লোজার ঘাট এলাকা থেকে ওই জেলেদের আটক করা হয়।

দণ্ডিত জেলেরা হলেন, উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. রাকিবুল হাসান (২২), মজিবুর রহমান বাদশা (২২), মো. শাকিল (২১), সাইফুল ইসলাম (৩০), সজিব (২৪), রিফাত (২০), জহির ইসলাম (২৮), মো. ইউসুফ (২২) ও আবদুল মান্নান (৪২)।

কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার জানান, ইলিশ প্রজনন মৌসুমের নিষিদ্ধ সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার দিবাগত রাতে উপজেলার মুছাপুর ক্লোজার ঘাট এলাকার ছোট ফেনী নদীতে ইলিশ আরহণ করতে নামেন ৯ জেলে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন হাজার টাকা করে ২৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে ইলিশ আহরণ, ৯ জেলেকে অর্থদণ্ড

আপডেট সময় :