ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সেমিনার ও মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি Logo ঝিনাইদহে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo তথ্য অধিকার ব্যবহারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo পরিচ্ছন্ন ইসলামপুর গড়তে ইউএনওর মতবিনিময় সভা Logo শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু Logo দেওয়ানগঞ্জে নিখোঁজ নারীকে আখাউড়া থেকে উদ্ধার Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড Logo পার্বতীপুরে যুবদলের উদ্যোগে ঈদ পুনমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

জনগণের সমর্থনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে হবে : আমীর খসরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের সমর্থন নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে হবে। তা না হলে গ্রহণযোগ্য হবে না। ক্ষমতায় যাওয়ার একমাত্র উপায় জনগণ।

বুধবার (২০ মার্চ) বিকেলে বান্দরবান জেলা বিএনপির আয়োজনে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক মামলায় কারাগার থেকে মুক্ত হওয়া নেতাকর্মীদের সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানে একথা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, একটি দখলদার নির্বাচনে বাংলাদেশের জনগণকে না যেতে বিএনপির যে আহ্বান জানিয়েছিল বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষ সেটি সমর্থন করেছেন।

নির্বাচন ও নির্বাচন প্রক্রিয়াকেও প্রত্যাখ্যান করেছে। জোর করে আজকে যারা ক্ষমতায়, তারা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত নয়, তাদের কোনো নৈতিক, রাজনৈতিক বৈধতা নেই।

খসরু বলেন, বাংলাদেশের জনগণ এখন মুক্তি চায় ,তারা ভোট দিয়ে নির্বাচিত একটি সরকার দেখতে চায়। বর্তমানে একটি গোষ্ঠী, একটি দল ব্যাংক নিয়ন্ত্রণ করছে , তারা বাজার নিয়ন্ত্রণ করছে। একটি গোষ্ঠী, একটি দল সবস্থানে চাঁদাবাজি করে দেশের দ্রব্যমুল্য বৃদ্ধি করছে। ফলে বাজার ব্যবস্থায় নিয়ন্ত্রণহীন।

জেলা বিএনপির সভাপতি মাম্যাচিংয়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির সহসভাপতি লুসাই মং , সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন।

সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক মামলায় কারাগার থেকে মুক্ত হওয়া ৩১ নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জনগণের সমর্থনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে হবে : আমীর খসরু

আপডেট সময় :