ঢাকা ০১:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::

সোনাইমুড়ীতে জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন উপজেলা প্রশাসন

অনুপ সিংহ, সোনাইমুড়ী (নোয়াখালী)
  • আপডেট সময় : ২৬৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সোনাইমুড়ীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
গতকাল বুধবার (২৩ জুলাই) দিনব্যাপী উপজেলার বজরা ও সোনাপুর ইউনিয়নের বগাদিয়া ও বারাহিপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ৫টি আধাপাকা ও টিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল পাড়ের ১০ টি বাড়ীর রাস্তা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া ও সেনাবাহিনীর চাটখিল-সোনাইমুড়ী ক্যাম্পের একটি টিম।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার জনান উপজেলার জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধগুলো কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাইমুড়ীতে জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন উপজেলা প্রশাসন

আপডেট সময় :