ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

নবীনগরে সরকারি জায়গা দখল করে বালু ব্যবসার অভিযোগ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিশাড়া গ্রামে সরকারি অধিগ্রহণকৃত জমি দখল করে বালু ভরাট ও ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সোহাগ মিয়া ও জয়নাল মিয়ার বিরুদ্ধে। গত বুধবার (২৩ জুলাই) এই বিষয়ে এলাকাবাসীর পক্ষে প্রায় অর্ধশত স্বাক্ষরসংবলিত একটি লিখিত অভিযোগ নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, বায়তুল মামুন মসজিদের সামনে এবং যমুনা নদীর পাড়ে অবস্থিত সরকারি জায়গা ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে ভরাট করে সেখানে বালুর ব্যবসা করছেন অভিযুক্তরা। এর ফলে সরকারি ঘাটলা ব্যবহারে নারী-পুরুষদের ভোগান্তির পাশাপাশি নদীর পাড়ের কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ ও সড়কের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।
স্থানীয়রা জানান, বারবার নিষেধ করার পরও প্রভাব খাটিয়ে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে গিয়েও একই চিত্র দেখা গেছে।
বায়তুল মামুন জামে মসজিদের সেক্রেটারি মিজানুর রহমান বলেন, “এভাবে মসজিদের সামনে বালুর ব্যবসা ধর্মীয় পরিবেশ নষ্ট করছে, নারীদের চলাফেরাতেও বিঘ্ন ঘটছে।”
অভিযুক্তদের একজন সোহাগ মিয়া বলেন, “আমরা কৃষকের জমি ভরাট করছি, সরকারি জমি আছে কি না জানি না। থাকলে ছেড়ে দেব।” তিনি স্বীকার করেন, জমির শ্রেণি পরিবর্তন করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্তের জন্য ভূমি কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে সরকারি জায়গা দখল করে বালু ব্যবসার অভিযোগ

আপডেট সময় :