ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ Logo ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo ডিমলায় দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে শরীর মালিশ করানোর অভিযোগ Logo ত্রিশালে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ দুই বোনের

কলাপাড়ায় শিয়ালের মাংস জব্দ এক কিশোরের কাছ থেকে ৩ কেজি শিয়ালের মাংস উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা বাজারে শিয়ালের মাংস বিক্রির উদ্দেশ্যে আনার খবর পায় প্রশাসন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জনাব ইয়াসীন সাদেক মহোদয়কে জানানো হলে, তাঁর অনুমতি এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক জনাব আব্দুল্লাহ আস সাদিক এর দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশগ্রহণ করেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী (এএলপি) এর স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের কলাপাড়া টিম লিডার এই এম মাসুদ হাসান ও বায়জিদ মুন্সী, পাখিমারা বিট কর্মকর্তা মো. কামরুল ইসলাম, গ্রাম পুলিশ সদস্য জাহাঙ্গীর হোসেন ও আলামিন।
অভিযানের সময় একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরের কাছ থেকে প্রায় ৩ কেজি শিয়ালের মাংস জব্দ করা হয়। পরবর্তীতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন সম্পর্কে তাকে অবহিত করা হয় এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার কাছ থেকে মুচলেকা রেখে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত শিয়ালের মাংস আইন অনুযায়ী মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে এ ধরনের অপরাধে সচেতন থাকার এবং ওয়াইল্ডলাইফ সংরক্ষণে সহযোগিতা করার আহ্বান জানান হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলাপাড়ায় শিয়ালের মাংস জব্দ এক কিশোরের কাছ থেকে ৩ কেজি শিয়ালের মাংস উদ্ধার

আপডেট সময় :