ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ Logo ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo ডিমলায় দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে শরীর মালিশ করানোর অভিযোগ Logo ত্রিশালে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ দুই বোনের

দাগনভূঞায় সড়ক সংস্কার কাজে বাধা চাঁদাবাজির অভিযোগে ঠিকাদারের জিডি

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দাগনভূঞা পৌর শহরে সড়ক সংস্কার কাজে বাধা দিয়েছেন একটি চক্র। এ ঘটনায় চাঁদাবাজির অভিযোগ এনে গত ২৯ শে জুলাই থানায় সাধারন ডায়েরী করেছেন ঠিকাদার মো: আবদুল কাদের।
অভিযোগে উল্লেখ করা হয়, দাগনভূঞা পৌরসভার ই-টেন্ডার নং-১০/২০২৭- ২০২৫ দুই কাজের টেন্ডার ড্রপ করার পর থেকে দাগনভূঞার অজ্ঞাত চাঁদাবাজ সন্ত্রাসীরা কাজ প্রত্যাহার করতে বিভিন্নভাবে হুমকী দিতে থাকে। প্রত্যাহার না করলে জানে মেরে ফেলার হুমকি দেয়। এরপর কার্যাদেশ পাওয়ায় গত ২২ জুলাই ১৫/২০
জন চাঁদাবাজ সন্ত্রাসী দাগনভূঞা বাজারে ঠিকাদারকে খুঁজতে থাকে। এদিন বেলা ১২টার দিকে ফাজিলের ঘাট রোডে ফাইন ওভারসীজেও খোঁজ করে।
রামনগর ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা আবদুল কাদের অভিযোগে আরো উল্লেখ করেন, তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালাগালি ও মেরে ফেলার হুমকী দেয় ও অফিসের সহকারীদের অফিসে জায়গা না দেওয়ার জন্য হুমকী দেয়। একইদিন বেলা ১টার দিকে ফেনী রোডে ঠিকাদারী প্রতিষ্ঠানে গিয়েও খুঁজে না পেয়ে গালাগালি করে। ওইসময় তারা কামরুল উদ্দিন ও আবদুল কাদের বাবুকেও গালমন্দ করে। তাদের সবার মুখে মাক্স থাকায় কাউকে চিনতে পারেননি বলে তিনি জিডিতে উল্লেখ করেন।
আবদুল কাদের জানান, গত ২৩ জুলাই দাগনভূঞা পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী ককর্মকর্তা স.ম আজহারুল হক দাগনভূঞা বাজারের জন্য পুরাতন থানা রোড ও হাজী ক্লিনিক থেকে সওদাগর বাড়ী সড়ক সংস্কার কাজ উদ্ভোবন করেন। টেন্ডার নিয়ম অনুযায়ী কাজ শুরু করার সময় অফিস ফরমেট অনুযায়ী রাস্তার পাশে সাইনবোর্ড লাগালে রাতে অজ্ঞাত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা সাইনবোর্ড তুলে ফেলে দেয় ও স্টীকার ছিঁড়ে ফেলে। পরে তার লোকজন আবারও ঢালাই করে সাইনবোর্ড প্রতিস্থাপন করলে গত ২৭জুলাই রাতে আবারও অজ্ঞাত সন্ত্রাসীরা চাঁদার দাবীতে সাইনবোর্ড কেটে নিয়ে যায়। তিনি পৌর উন্নয়ন কাজ বন্ধ হওয়ার উপক্রম ও জীবনহানির আশংকার কথা উল্লেখ করেন।
দাগনভূঞা থানা সূত্র সাধারন ডায়েরীর সত্যতা নিশ্চিত করেছেন। এবং তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাগনভূঞায় সড়ক সংস্কার কাজে বাধা চাঁদাবাজির অভিযোগে ঠিকাদারের জিডি

আপডেট সময় :