তারাকান্দায় বিএনপির বিজয় র্যালি
- আপডেট সময় : ১৬০ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 112.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা সদরের দক্ষিণ বাজারস্থ চৌধুরী রাইস মিল প্রাঙ্গণে থেকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে র্যালি টি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
র্যালি তে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সলাম তালুকদার,তালুকদার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,কাজি আব্দুল বাতেন,আসাদুল হক মন্ডল,জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল ও মৎস্য জীবীদলের সভাপতি হযরত আহম্মেদ সাকিব,তারাকান্দা উপজেলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল,শামিল তালুকদার,শহীদুল ইসলাম মন্ডল,নজরুল ইসলাম ইসমাঈল,আশরাফুল আলম,আসাদ উল্লাহ আসাদ,যুবদলের নেতা আবুল কালাম আজাদ,এস এম আমিনুল ইসলাম,আজাহারুল হক মন্ডল,ফরিদ আক্ন্দ,রুবেল মিয়া, প্রমূখ। এতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।



















