ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

তৃতীয় ধাপে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্পে আবেদন করতে পারবে জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৃতীয় ধাপে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। এতে আবেদন করতে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ সেশনের ছাত্ররা।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) জবি ছাত্র হল-০১ এর প্রোভোস্ট মুহাম্মদ আসাদুজ্জামান সাদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পে ছাত্রদের আবাসিক সিট বরাদ্দের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (১৮, ১৯ ও ২০তম ব্যাচের) আগ্রহী ছাত্রদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে নিম্নবর্ণিত গুগল লিংক এবং সরাসরি আবেদন ফরমে আবেদন করার জন্য বলা হলো।
এর আগে, গত বছর ডিসেম্বরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে স্কলারশিপসহ অস্থায়ী ভিত্তিতে ৭০০ জন জবি শিক্ষার্থীর আবাসনের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়। এরপর গত ২০ মে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পে প্রাথমিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫০০ জন ছাত্রের আবাসনের জন্য আবেদন শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্ররা আবেদনের সুযোগ পায়। এরপর গত ১ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে ১৪, ১৫ ও ১৬ জুন মেধাবী প্রকল্পের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তৃতীয় ধাপে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্পে আবেদন করতে পারবে জবি শিক্ষার্থীরা

আপডেট সময় :