ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে আ’লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজী রুবেল, নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ৯৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুল হক ওরফে জাহাঙ্গীর (৫৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে চরবাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চরজব্বর থানা পুলিশ। আনিসুল হক সুবর্ণচরের খাসেরহাট বাজারের একজন ব্যবসায়ী ও খাসেরহাট বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি।
তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খাসেরহাট বাজারের সব দোকান বন্ধ রাখার ঘোষণা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে আওয়ামী লীগ নেতা আনিসুল হককে গ্রেপ্তারের পর থানায় নেওয়া হলে ঘটনাটি দ্রæত এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ীরা। পরদিন মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খাসেরহাট বাজারের সকল দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়ে মাইকিং করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, আগামী ১৩ অক্টোবর ঘিরে ঢাকায় লোক সমাগমের প্রস্তুতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে আ’লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

আপডেট সময় :