নাটোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ১৪৮ বার পড়া হয়েছে
নাটোরে গণ হত্যার বিচার ও জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী ।
গতকাল শুক্রবার ১৪ নভেম্বর বিকেলে জেলা জামায়াতের আয়োজনে নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হইয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সার্বিক পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখা আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম। জামায়াতে ইসলামী জেলা শাখা নায়েব আমির নাটোর সদর আসনে এমপি পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোস্তাফিজুর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশে জেলা সভাপতি মোঃ আলী সিদ্দিকী শহর আমির রাসিদুল ইসলাম রাশেদ সিংড়া এমপি পদপ্রার্থী মোহাম্মদ আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাবন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ বক্তা গনের বলেন, সকল গণ হত্যার বিচার ও নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা ও দাবিসহ সরকার কে অবশ্যই মেনে নিতে হবে। দেশের স্থিতিশীলতা ও জনগণের অধিকার রক্ষায় এই পাঁচ দফা দাবিগুলো অনতিবিলম্বে কার্যকর করতে হবে। আগামী নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আগামী বাংলাদেশ হবে আকবরে বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ দেশকে নতুন ভাবে চিনতে হবে এই আলেম উলামারা রাজপথে নেমেছে দাবি আদায়ের জন্য এই দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। যে ফ্যাসিবাদী পতন হয়েছে সেই পতনের পরে জাতি নতুন করে স্বপ্ন দেখছে এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশকে কোরআন সুন্নাহর আলোকে একটি ইসলামী শাসনতন্ত্র করার জন্য আমরা লড়াই করছি বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে দেশের একটি কল্যাণ কামী মানবিক এবং একটি সুন্দর সমাজ গড়ার জন্য বাংলাদেশ জামায়াতের ইসলামী দল সহ আট জোট এই ময়দানে লড়াই করে যাচ্ছে।




















