নোয়াখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৮
- আপডেট সময় : ৯২ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে দিবারাত্রির ফুটবল খেলাকে কেন্দ্র করে রামপুর ও মুছাপুর ইউনিয়নের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
গত বৃহস্পতিবার রামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাঞ্চারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হন। আহতদের মধ্যে মুছাপুর ইউনিয়নের— আরাফাত (২৫), আশ্রাফ (১৮), সিয়াম (২১), ইমন (২০), সাকিব (২০), মুন্না (১৮), রাহাত (১৮), আরমান (২৩), সোহাগ (৩০) ও নুরউদ্দিন (৩৩), এবং রামপুর ইউনিয়নের—জিহাদ (২৬), নভেল (২১), শাওন (২২) ও রাশেদ (২৭) রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক স্মরণে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক স্মরণে বাঞ্চারাম স্পোর্টস সোসাইটির আয়োজনে স্থানীয় স্কুল মাঠে দিবারাত্রির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় মুছাপুরের মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ। খেলা চলাকালে একটি থ্রো—ফাউল নিয়ে বিতর্কের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রেফারি রাশেদ একজন সমর্থককে চড় মারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে মুছাপুরের ১০ জন এবং রামপুরের ৮ জন রয়েছেন। ছয়জনকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ফুটবল খেলা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















