ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ Logo ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo ডিমলায় দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে শরীর মালিশ করানোর অভিযোগ Logo ত্রিশালে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ দুই বোনের

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের কবরস্থানে আগুন

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের কবর স্থানের সীমানা বেড়ায় রাতে আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর গ্রামের তারাপুর কবরস্থানে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসি সহ মুক্তিযোদ্ধারা ক্ষোভ জানিয়েছেন। স্থানীয় সুত্রে জানা যায়, ফজর নামাজের ওয়াক্তে মসজিদে মুসুল্লিরা নামাজ পড়তে আসলে গোরস্থানে আগুন দেখতে পায়।পড়ে মসজিদের মাইকে আগুন লাগার ঘোষনা দেওয়া হলে, স্থানীয়রা এসে আগুন নেভায়।ঘটনাস্থলে পেট্রোলের গন্ধ পাওয়া যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তাদের অভিযোগ পরিকল্পিত ভাবে কেউ বীর মুক্তিযোদ্ধাদের কববের জন্য নির্ধারিত স্থানের আগুন দিয়েছে। তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও কেয়ারটেকার শহিদুল ইসলাম জানান, ফজরের আযান দেওয়ার জন্য তিনি যাওয়ার সময় কবরস্থানে আগুন দেখতে পান।পরে মািকে ঘোষনা শুনে এলাকাবাসি আগুন নিভিয়েছে। কোন দুষ্কৃতিকারীরা এটা পরিকল্পিত ভাবে আগুন লাগিয়েছে বলে জানান।
বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত শিক্ষক মো: সমশের আলী বলেন,এটা স্বাধীনতা বিরোধীদের কাজ। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এটা তারা করেছে। আমরা এমন ঘটনার জন্য কি দেশ স্বাধীন করেছিলাম। এঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মুলক শাস্তি কামনা করছি।
তারাপুর ঈদগাহ ও গোরস্থানের সেক্রেটারি শিক্ষক নুরুল আলম,বলেন এটা সত্যি ন্যাক্কারজনক ঘটনা আমরা কমিটির পক্ষ থেকে এ ঘটনায় থানায় জিডি করব প্রশাসনকে জানানো হয়েছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার তদন্ত ওসি আব্দুল গণি বলেন,ইতোমধ্যে আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে কেউ পরিকল্পিত ভাবে মুক্তিযোদ্ধাদের কববের জন্য নির্ধারিত স্থানের সীমানা বেড়ায় আগুন দিয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক ঘটনা স্থল পরিদর্শন শেষে বলেন, পুড়ে যাওয়া সিমানা বেড়া দ্রুত সংস্কার করা হবে। সেই সাথে যারা আগুন লাগানোর সাথে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের কবরস্থানে আগুন

আপডেট সময় :