ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ Logo ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo ডিমলায় দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে শরীর মালিশ করানোর অভিযোগ Logo ত্রিশালে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ দুই বোনের Logo জলঢাকায় পিয়েল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo সুন্দরগঞ্জে সেতু আছে, সংযোগ সড়ক নেই; ভোগান্তিতে ২০ হাজার মানুষ Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ গান পাউডার উদ্ধার Logo টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন Logo ভাঙনরোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন Logo ভ্রাম্যমান আদালত আলফাডাঙ্গায় দুই মাদকসেবীর জেল জরিমানা

নওগাঁয় মাদক কারবারি গ্রেফতার ৮

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোট আটজনকে বিভিন্ন মাদকসহ গ্রেফতার করেছে।
ডিবি সূত্র জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় রাত ৯টা ৩০ মিনিটে মান্দা থানার কাবুলপুর গ্রামের এমদাদের বাড়ির সামনে। এ সময় ১ কেজি ৫০০ গ্রাম (১.৫ কেজি) গাঁজাসহ সুজন (৪০), পিতা মৃত তাহের, সাং—চক সাদাসিব, থানা নিয়ামতপুর, জেলা নওগাঁ—কে গ্রেফতার করা হয়।
দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় রাত ১০টা ১০ মিনিটে নওগাঁ পৌর এলাকার শাফিন ফিলিং স্টেশনের সামনে। সেখানে ১৫ পিস ইয়াবাসহ ফয়সাল (২৭) পিতা আব্দুল মালেক, সাং—পার নওগাঁ হাজী পাড়া, এবং তার সহযোগী তরিকুল (৩৬) পিতা মৃত আছির, সাং—ভগবানপুর, থানা বদলগাছী—দুজনকে আটক করা হয়।
একই রাতে তৃতীয় ও শেষ অভিযানটি পরিচালিত হয় রাত ১০টা ৪০ মিনিটে নওগাঁ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল অবকাশের ৪০৬ নম্বর কক্ষে। এ সময় ৬০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— ১) আবু সাইদ (৩১) পিতা শাহদত হোসেন, সাং—শিংবাচা, নওগাঁ। ২) সোহেল (৩২) পিতা শরিফুল মণ্ডল, সাং—সরিসপুর, নওগাঁ। ৩) প্রকাশ রাজবংশী (৩২) পিতা বিজয় রাজবংশী, সাং—পাতিলা পাড়া, থানা সাটুরিয়া, মানিকগঞ্জ (বর্তমানে নওগাঁ শহরের কালিতলায় ভাড়াটিয়া)। ৪) জাকির (৩২) পিতা আব্দুর রাজ্জাক, সাং—নিয়ামতপুর (বালাহার), নওগাঁ। ৫) রিপন (৩২) পিতা হারুন-অর-রশিদ, সাং—চক প্রসাদ, নওগাঁ।
গ্রেফতারকৃতদের সবার বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযান আরও কঠোর ও ধারাবাহিকভাবে চলবে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় মাদক কারবারি গ্রেফতার ৮

আপডেট সময় :