ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ Logo ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo ডিমলায় দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে শরীর মালিশ করানোর অভিযোগ Logo ত্রিশালে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ দুই বোনের Logo জলঢাকায় পিয়েল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo সুন্দরগঞ্জে সেতু আছে, সংযোগ সড়ক নেই; ভোগান্তিতে ২০ হাজার মানুষ Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ গান পাউডার উদ্ধার Logo টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

জলঢাকায় পিয়েল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জলঢাকা প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে

পিয়েল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর জলঢাকায় সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম কিবরিয়া পিয়েল হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের কেরুর মোড়ে সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ জুন বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ী এলএসডি গুদামসংলগ্ন এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গোলাম কিবরিয়া পিয়েল নিহত হন।

মানববন্ধনে নিহতের বাবা মো. কফদ্দি মামুদ বলেন, “এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। আমরা চাই, অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আমি আমার ছেলেকে হারিয়েছি, এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।”

নিহতের ছোট বোন কুলসুম মনি অভিযোগ করেন, ঘটনার প্রায় ২৭ দিন পার হলেও মামলার প্রধান আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামি জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন বলেও তিনি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, এজাহারভুক্ত ১৩ আসামির মধ্যে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও র‍্যাব যৌথভাবে অভিযান চালাচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

জলঢাকায় পিয়েল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় :