ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বিএনপির নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্চিত

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যানের হাতে একই পরিষদের প্যানেল চেয়ারম্যান লাঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত রোববার (১৮ মে) সন্ধ্যার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের (দাশের বাড়ী) তালতলা বাজারে এ ঘটনা ঘটে।
জানাগেছে, রোববার (১৮ মে) বিকেল ৫টার দিকে তালতলা বাজারে বাজার করতে আসেন ইউপি প্যানেল চেয়ারম্যান নকিরুল ইসলাম। এসময় আমুয়া ইউয়িন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহরসহ তার দলীয় লোকজন নিয়ে ওই বাজারে আসেন। নকিরুল ইসলাম দেখেই রাগম্বিত হয়ে গালমন্দ শুরু করেন বিএনপি নেতা। প্রতিবাদ করলে বাজারের মধ্যেই তাকে শারিরীক লাঞ্চিত করা হয়।
আমুয়া গ্রামের বাসিন্ধা মো. জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, একটি ঘাটলার জন্য অফিস খরচ বাবদ ২০ হাজার টাকা দাবি করেন আমুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুন্সি নকিরুল ইসলাম। আমি তাকে ২০ হাজার টাকা দিয়েছি। পরে আমাকে ঘাটলা না দেওয়ায় টাকা ফেরত চাইলে সে অস্বীকার করে। তখন আমি বিএনপি নেতা আখতার হোসেন নিজাম মীরবহরের কাছে অভিযোগ করি।
আমুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ৯ ওয়ার্ডের ইউপি সদস্য নকিরুল ইসলাম জানান, উপজেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীরবহর আমার বড় ভাইয়ের মতো। তাকে শ্রদ্ধা করি। তালতলা বাজারে তার সাথে দেখা হলে আকস্নিকভাবে আমাকে তিনি অকথ্য ভাষায় গালমন্দ করেন। আমি কারণ জানতে চাইলে তিনি বাজারে মধ্যে আমাকে প্রকাশ্যে লাঞ্চিত করেন।
লাঞ্চিতের বিষয়ে অস্বীকার করে অভিযুক্ত বিএনপি নেতা আখতার হোসেন নিজাম মীরবহর জানান, তার এক নিকট আত্নীয় জাহাঙ্গিরের নিকট থেকে ঘাটলা দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা নেয় নকির। টাকা নিয়ে ঘাটলা না দেওয়ার কারণ জানতে চাইলে তাদের মধ্যে সামান্য তর্কবির্তক হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে দূর্নীতির অনেক অভিযোগ আছে।
উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মো.জালালুর রহমান আকন জানান, বিষয়টি আমিও শুনেছি। খোঁজ নিয়ে দেখছি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মকবুল হোসেন জানান, বিষয়টি আমার নজরে এসেছে। তবে তা খতিয়ে দেখব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্চিত

আপডেট সময় :