নড়িয়ায় ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নড়িয়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করা হয়।
এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য বিষয় – জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।
নড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি লাকী দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া, নড়িয়া উপজেলা প্রেসক্লাব-এর সহ-সভাপতি মাহবুব আলম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফারুক আলম। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সরকার ভূমি ব্যবস্থাপনায় আধুনিক ও ডিজিটাল পদ্ধতি চালু করেছে। অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা সহজলভ্য হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
সেমিনারে বক্তব্যরা আরও বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ডিজিটাল জরিপ, ল্যান্ড জোনিং এবং জমি ক্রয়ের সঙ্গে সঙ্গে মালিকানা সনদ প্রদানের পরিকল্পনা রয়েছে। ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলায় ভূমি-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। এ ছাড়া সর্বস্তরের মানুষকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।


















