ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বাগেহাটে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাগেহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের গতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এক ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ মে ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সুমন আইরিন।
সভায় মোল্লাহাট উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগণ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিতা দে।
সভায় গ্রাম আদালতের সার্বিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে গ্রামীণ জনপদে দ্রুত ও সহজে বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতে মামলার সংখ্যা বৃদ্ধি এবং নিয়মিত শুনানির মাধ্যমে সুচারুভাবে মামলা নিষ্পত্তির ওপর জোর দেওয়া হয়। এছাড়া, আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের স্থানীয় ইউনিয়ন পরিষদের বাজেট বরাদ্দে গ্রাম আদালত কার্যক্রমের জন্য সুনির্দিষ্ট খাত অন্তর্ভুক্তকরণের বিষয়টি সভায় গুরুত্বের সাথে আলোচিত হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমন আইরিন বলেন, “তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় অল্প খরচে এবং দ্রুত বিচার সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের এ বিষয়ে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে, যেন সাধারণ মানুষ সহজে তাদের আইনি অধিকার ফিরে পায়।”
সভায় উপস্থিত ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেগবান করতে এবং লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগেহাটে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় :