ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশু রামিসার নির্মম হত্যাকান্ড এবং নির্যাতনের দ্রুত শাস্তি ও ন্যায় বিচারের দাবীতে কুড়িগ্রামে প্রতিবাদ এবং মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে
গতকাল রোববার কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা এফএডি ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি’ যৌথ উদ্যেগে এ কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেন্ডার সমতা ও জলবায়ু জোট(জিকা)’র সদস্য ফাহিদ হাসান, টিআইবির এরিয়া ম্যানেজার সৌমেন দাস, এমজেএসকেএস’র প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহহমান,জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা বেগম প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার পরিবর্তন হলেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। গত চারমাসে দেশে ১১৮ কন্যাশিশু ও ১৭ শিশু খুনের শিকার হলেও আজও সেসব বিচার কার্যক্রম।শুরু হয়নি। বিচারিক কাঠামোর দীর্ঘসূত্রতার কারণে নারী ও শিশু ধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে। তারা দ্রুত বিশেস আদালতের মাধ্যমে এসব ঘটনার বিচারের নিষ্পত্তিরও দাবি জানান।
অন্যদিকে একই দাবিতে জেলা শহরের কলেজ মোড়ে দুপুরে ধর্ষণ ও নিপিড়নের বিরুদ্ধে কুড়িগ্রাম এই ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সেখানে ধর্ষণ আইনের নীতিগত সংস্কার ও পরিবর্তনের দাবি জানিয়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শিশু ও নারী সহিংসতার ঘটনাগুলোর দ্রুত বিচার কাজ সমপন্ন করার দাবিও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

আপডেট সময় :