ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

‘ভারতের পুশ ইন ও মাদক প্রবেশ বন্ধ করতে হবে’

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বগুড়া-০৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ সীমান্ত পরিস্থিতি, মাদক সমস্যা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য প্রদান করেছেন।
গত সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। ভারত সরকারের কাছে আমাদের দাবি, সীমান্ত দিয়ে পুশ ইন বন্ধ করতে হবে।”
তিনি অভিযোগ করে বলেন, ভারত থেকে বিভিন্ন ধরনের মাদক বাংলাদেশে প্রবেশ করছে। এসব মাদকের কারণে দেশের যুবসমাজ, ছেলে-মেয়েরা ধ্বংসের পথে যাচ্ছে। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সুবেন্দু অধিকারীকে থামান।”
বক্তব্যের এক পর্যায়ে গোলাম মোঃ সিরাজ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবেন না এবং আওয়ামী লীগও আর দেশের রাজনীতিতে ফিরতে পারবে না।
তার বক্তব্যে সীমান্ত নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং দেশের চলমান রাজনৈতিক বিষয়গুলো গুরুত্ব পায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ভারতের পুশ ইন ও মাদক প্রবেশ বন্ধ করতে হবে’

আপডেট সময় :