ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ১০ বার পড়া হয়েছে
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (২১ জুন) বিকেল ৫ টা ৪৫ মিনিটে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে রাজ্জাকের গ্যারেজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল, এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, ঈশ্বরদী উপজেলার বেতবাড়িয়া গ্রামের শাহিন হোসেনের ছেলে মো. অনিক মাহমুদ (২২), পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলোর আনুমানিক বাজার মূল্য ১৩ হাজার ৫০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অনিক মাহমুদ দীর্ঘদিন ধরে ঈশ্বরদীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা সংগ্রহ ও সংরক্ষণ করে আসছিলেন বলে স্বীকার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে,
পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো যায়, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















