ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

আলফাডাঙ্গা পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির, দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিকেল ৪টায়, নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্চয় সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ বাসারুল বারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান এবং আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম দাউদ।
সম্মেলনে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা থানা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ইস্রাফিল মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহম্মেদ শিকদার, দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান কদর, প্রচার সম্পাদক ফারুক হোসাইন কাজল, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিল্টন উদ-দৌলা, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পদের মনোনয়নপ্রত্যাশীরা।
সম্মেলনে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাংগঠনিক পদের জন্য মোট ১০ জন মনোনয়নপ্রত্যাশী তাদের মনোনয়নপত্র জমা দেন। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আলফাডাঙ্গা পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন

আপডেট সময় :