ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘অন্যদের সমালোচনা বা বিচার করার নৈতিক অবস্থানে নেই জাপান’ Logo এক সুতোয় চীন-ফ্রান্স-ইউরোপ: বেইজিংয়ে ব্যতিক্রমীি আলোকচিত্র প্রদর্শনী Logo উষ্ণ ভবিষ্যৎ মোকাবেলায় চীনের শীতল-শহর উদ্যোগ Logo একক-পরমাণু অনুঘটক ধারণার প্রবর্তন করে রসায়ন শিল্পে পরিবর্তন আনলো চীন Logo চীনের তিন-স্তরের জাতীয় প্রবীণ পরিচর্যা নেটওয়ার্ক গঠনের পরিকল্পনা Logo সিলেটের দক্ষিণ সুরমা সিএনজি অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ঐক্য পরিষদের সভা Logo কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা Logo মহেশপুরে ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ Logo ঝিনাইদহে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে ড্রেন নির্মাণ উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি
  • আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের পাওখালী কালভার্ট ব্রিজ থেকে রোকেয়া মুনসুর ডিগ্রি কলেজ পর্যন্ত নতুন ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুশলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও ব্যবসায়ী শেখ নাজমুল ইসলাম নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ নিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) সকালে ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা প্রকৌশলী জাকির হোসেন নির্মাণকাজে প্রয়োজনীয় কারিগরি দিকনির্দেশনা দেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার প্রায় ২০০ পরিবারের বসতবাড়ি ও আশপাশের এলাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো। কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাত। বিষয়টি বিবেচনায় নিয়ে শেখ নাজমুল ইসলাম নিজস্ব অর্থায়নে ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।
এলাকাবাসীর মতে, ড্রেন নির্মাণ শেষ হলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি পরিবেশের উন্নয়ন হবে এবং মানুষের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা অনেক সহজ হবে। স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে শেখ নাজমুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের ভাষ্য, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কুশলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, যুবসমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে উদ্বুদ্ধ করা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন শেখ নাজমুল ইসলাম। তাঁর এসব উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে ড্রেন নির্মাণ উদ্বোধন

আপডেট সময় :