ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে, নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়া সদর উপজেলায় পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। রোববার কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ট্রাকচালক আনিচুর রহমান আনিস এবং তাঁর সহকারী রতন। তাঁদের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ থেকে পাথর বোঝাই করে ট্রাকটি ফরিদপুরে যাচ্ছিল। সকাল ৮টার দিকে ট্রাকটি কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাক চালক আনিচুর রহমান আনিসের মরদেহ উদ্ধার করা হয়। চালকের সহকারী রতন পাথরের নিচে চাপা পড়ায় তাঁকে উদ্ধারে কিছুটা সময় লাগে। পরবর্তী সময়ে তাঁর মরদেহও উদ্ধার করা হয়। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ সম্পন্ন করে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে, নিহত ২

আপডেট সময় :