ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা

গাজীপুরে পোড়া গাড়ি ও পুলিশ বক্স

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিল্পঞ্চল গাজীপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে পড়ে রয়েছে পোড়া যানবাহন। শত শত ভবনের গ্লাস ভাঙা। পোড়ানোর চিহ্ন বহন করছে পুলিশ বক্সগুলো। কিছু রাস্তায় এখনো ইটের টুকরা পড়ে রয়েছে। আহত ব্যক্তিদের অনেকে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। এই চিত্র গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, শিববাড়ি, বাসন, বোর্ড বাজারসহ কয়েকটি এলাকার।

কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন ঘিরে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাজীপুরের বিভিন্ন স্থাপনা। পাঁচ দিন কেটে গেছে। এখনও স্বাভাবিক হয়নি জনজীবন, জনমনে আতঙ্ক পুরোপুরি কাটেনি। গাজীপুর মহানগর ও জেলায় সহিংসতা, যানবাহন ভাঙচুর ও নাশকতা সৃষ্টির অভিযোগে বুধবার পর্যন্ত ৩১২ জন গ্রেপ্তার হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তার পুলিশ বক্সটি পোড়া। বক্সটির টিনের চাল, চেয়ার-টেবিল ও আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। পাশে সড়ক ও জনপথের কার্যালয়। সেই কার্যালয়ের ভেতরে গিয়ে চারটি পোড়া গাড়ি দেখা গেছে। জেলা শহরের বিভিন্ন এলাকায় পড়ে আছে ইটের টুকরা। আশপাশের ঘরবাড়ি ও দালানের ছড়ানো ছিটানো ভাঙা গ্লাসগুলো বলে তান্ডবতার নজির।

গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি প্রকল্পের স্টেশনগুলোয় রাখা এসকেলেটরগুলোর আংশিক পুড়িয়ে দেওয়া হয়েছে। কোনাবাড়ী এলাকায় পুলিশের একটি বক্স পুড়িয়ে দেয় হামলাকারীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুরে পোড়া গাড়ি ও পুলিশ বক্স

আপডেট সময় :