ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘অন্যদের সমালোচনা বা বিচার করার নৈতিক অবস্থানে নেই জাপান’ Logo এক সুতোয় চীন-ফ্রান্স-ইউরোপ: বেইজিংয়ে ব্যতিক্রমীি আলোকচিত্র প্রদর্শনী Logo উষ্ণ ভবিষ্যৎ মোকাবেলায় চীনের শীতল-শহর উদ্যোগ Logo একক-পরমাণু অনুঘটক ধারণার প্রবর্তন করে রসায়ন শিল্পে পরিবর্তন আনলো চীন Logo চীনের তিন-স্তরের জাতীয় প্রবীণ পরিচর্যা নেটওয়ার্ক গঠনের পরিকল্পনা Logo সিলেটের দক্ষিণ সুরমা সিএনজি অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ঐক্য পরিষদের সভা Logo কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা Logo মহেশপুরে ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ Logo ঝিনাইদহে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

চীনের তিন-স্তরের জাতীয় প্রবীণ পরিচর্যা নেটওয়ার্ক গঠনের পরিকল্পনা

গণমুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবীণ জনগোষ্ঠির উন্নত সেবা নিশ্চিত করতে আগামী তিন বছরে একটি সমন্বিত জাতীয় প্রবীণ পরিচর্যা নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়। ২০২৯ সালের মধ্যে এই নেটওয়ার্ক প্রতিষ্ঠা এবং ২০৩৫ সালের মধ্যে একে আরও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী, এই ব্যবস্থায় তিন স্তরের একটি সমন্বিত কাঠামো থাকবে। এগুলো হলো- কাউন্টি-পর্যায়, টাউনশিপ বা সাব-ডিস্ট্রিক্ট পর্যায় এবং গ্রাম বা কমিউনিটি পর্যায়।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী প্রবীণদের জন্য বিশেষ পেশাদার সেবা নিশ্চিত করা এবং সুস্থ প্রবীণদের সামাজিক ও বিনোদনমূলক চাহিদা পূরণ করা।

২০২৫ সালের শেষ নাগাদ দেশটিতে ৩ লাখ ৯৬ হাজার প্রবীণ পরিচর্যা কেন্দ্র স্থাপিত হয়েছে। বর্তমানে চীনের সকল কাউন্টিতে সরকারি পরিচর্যা প্রতিষ্ঠানের শতভাগ কভারেজ নিশ্চিত করা হয়েছে এবং স্থানীয় পর্যায়ে এই তিন-স্তরের ব্যবস্থাকে আরও দ্রুত কার্যকর করার ওপর জোর দেওয়া হচ্ছে।

সূত্র: সিএমজি বাংলা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনের তিন-স্তরের জাতীয় প্রবীণ পরিচর্যা নেটওয়ার্ক গঠনের পরিকল্পনা

আপডেট সময় :