ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সেমিনার ও মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি Logo ঝিনাইদহে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo তথ্য অধিকার ব্যবহারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo পরিচ্ছন্ন ইসলামপুর গড়তে ইউএনওর মতবিনিময় সভা Logo শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু Logo দেওয়ানগঞ্জে নিখোঁজ নারীকে আখাউড়া থেকে উদ্ধার Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড Logo পার্বতীপুরে যুবদলের উদ্যোগে ঈদ পুনমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ চায় ১৪ দল : ওবায়দুল কাদের

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৪৫ বার পড়া হয়েছে

ওবায়দুল কাদের : ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশবিরোধী নৈরাজ্য, অস্থিরতা সৃষ্টির অভিযোগে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ১৪ দল।

সোমবার (২৯ জুলাই) গণভবনে ১৪ দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। সরকার এটি বাস্তবায়ন করবে।

সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার দ্রুত বাস্তবায়ন করবে।

বৈঠকে ১৪ দলের অংশীদার বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধ হলে তারা আর সংবাদ সম্মেলন কিংবা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না।

এর আগে বিকেল ৫টায় আওয়ামী লীগ সভাপতি ও জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ চায় ১৪ দল : ওবায়দুল কাদের

আপডেট সময় :