সংবাদ শিরোনাম ::
পাটকেলঘাটায় নববধুর আত্মহত্যা
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার পাটকেলঘাটায় গতকাল বেলা ১টার দিকে তাসকিয়া (১৯) নামের এক নববঁধু পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে নিজ ঘরের আড়ার সাথে উড়না পেচিয়ে আত্মহত্যা করে।
জানাগেছে, বাইগুনি গ্রামের আল আমিন মোড়লের সাথে তাসকিয়ার গত ০১ বছর পূর্বে বিবাহ হয়। বিয়ের পর হতে তাসকিয়ার সাথে শ্বশুর বাড়ির লোকজনদের বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকে। এর ইতি টানে গতকাল বাড়ির সকলের অজান্তে তাসকিয়া গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করে। থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় দায়িত্বরত কর্মকর্তা মোঃ শফিক বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যার প্রমান পাওয়া গেছে। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক খবর বলা যাবেনা।

















