পাটকেলঘাটায় পুলিশের অভিযানে সিমানা পিন উদ্ধার
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার পাটকেলঘাটার কলাগাছি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি সিমানা চিহ্নিতকরণ পিলার (পিন) উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলানাথ সানা (৫০) এর বসতবাড়িতে অভিযান চালিয়ে পিনটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একজন বিশেষজ্ঞসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের সুশান্ত সরকার (৪৪), যিনি পেশায় দলিল লেখক; একই গ্রামের তুষার কান্তি সরকার (৩৫), বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের যাদব সরকার (৪২) এবং বাড়ির মালিক ভোলানাথ মণ্ডল (৬০)। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া পিনটির গায়ে তৈরীর সন হিসেবে ১৮১৮ সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানীর নাম লেখা রয়েছে। বর্তমানে পিনটি নিয়ে তদন্ত চলছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
















