ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বান্দরবানে ভূমি সেবা মেলার উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বান্দরবানে ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
ভূমি সেবা মেলা উপলক্ষ্যে মঙ্গলবার (১৯ মে) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে ভূমি সেবা মেলা উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক এস, এম, মনজুরুল হক এর সভাপতিত্বে এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো: আরমান ভূঁইয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দাশ, বুলবুল আক্তার সেতু ও বিভিন্ন মৌজার হেডম্যান,কারবারী এবং স্থানীয় বাসিন্দারা এসময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দেশের অন্যান্য জেলার মত পার্বত্য জেলার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইলাইড করার আহবান জানান এবং ভূমি মামলা দ্রুত নিস্পত্তি করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার জনগণের জন্য ভূমিসেবা আরো সহজতর করতে নানা উদ্যোগ গ্রহণ করছে বলে মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, ইতোমধ্যে বান্দরবান জেলার রেকডরুম ডিজিটাইলাইড করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে আর এই উদ্যোগটি বাস্তবায়িত হলে বান্দরবানবাসী আরো উপকৃত হবে।
ভূমিসেবা উপলক্ষ্যে মেলা, সেমিনার, কুইজ প্রতিযোগিতাসহ ৩দিনব্যাপী নানা আয়োজন শেষে আগামী ২১মে এই মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বান্দরবানে ভূমি সেবা মেলার উদ্বোধন

আপডেট সময় :