ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন হুঁশিয়ারি ‘ককরোচদের’ Logo ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া Logo ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড Logo হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় সংঘর্ষ Logo চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ Logo নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক Logo খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা Logo দাখিল পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ছাত্রীর আত্মহত্যা Logo জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর

মুনির হোসেন পিএসসির নতুন সদস্য

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ২৮৬৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সদস্য হিসেবে মো: মুনির হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার।  বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে তিনিসহ আর পাঁচজনকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি হয়।

উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে তাদের সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন। এতে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- এর মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

নতুন নিয়োগকৃত আরও যারা হলেন:- অধ্যাপক ড. শাহনাজ সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী এবং অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

মো: মুনির হোসেন শরীয়তপুর জেলার সখিপুরের চরভাগার বকাউল পরিবারের সন্তান। ১৯৯৫ সালে ১৫ তম বিসিএস-এ পুলিশ সার্ভিসে যোগদান করেন। পুলিশ সুপার হিসেবে নেত্রকোনা ও সিরাজগঞ্জ দুটি জেলায় দায়িত্ব পালন করেন। ডেপুটি পুলিশ কমিশনার হিসেবে ঢাকা ও চট্টগ্রাম জেলায় মেট্রোপলিটন পুলিশ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সিআইডিতে বিভাগীয় পর্যায়ে দায়িত্ব পালন করেন তিনি।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দুইবার কসবা ও পূর্ব তিমিরে দায়িত্বে ছিলেন। দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিকবার প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। বিশেষভাবে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াতে পুলিশ তদন্তের ওপর বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভারত, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, ফ্রান্স, ইতালি, পূর্ব তিমির ও কসভোতে প্রশিক্ষণ চাকরি ও অন্যান্য প্রয়োজনে ভ্রমণ করেন তিনি।

বিসিএস পুলিশ সার্ভিসে চরমভাবে বৈষম্যর শিকার হন মো: মুনির হোসেন। ১৯৯৭ সালে প্রবেশনাল থাকা অবস্থায় চাকরী হতে অপসারণ এবং পরবর্তীতে এডমিনিস্ট্রেটিব ট্রাইবুনালের রায়ে ২০২২ সালে চাকরিতে পূর্ণবহাল হন তিনি। ২০১১ সালে ফেব্রুয়ারি মাসে ওএসডি করে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয় তাকে। তাকে ২০২২ সালের ডিসেম্বরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

২০২৪ সালের ২৫ সেপ্টম্বর এডমিনিস্ট্রেটিব ট্রাইবুনালের রায়ে এডিশনাল আইজিপি হিসেবে ভুতাপেক্ষিক পদোন্নতির আদেশের প্রেক্ষিতে ১৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা কর্তৃক পদোন্নতির প্রজ্ঞাপন জারি করে। এরপর বৃহস্পতিবার বাংলাদেশ সরকা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুনির হোসেন পিএসসির নতুন সদস্য

আপডেট সময় :