ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫৮৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুক্রবার (১৪ জুন) সৌদি আরবে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। এদিন ভোর থেকে হাজিরা ইহরাম বেঁধে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়েই হজের আনুষ্ঠানিকতা শুরু হলো। এবারে বিশ্বের ২০ লাখেরও বেশি মুসলমান হজ পালন করবেন আশা করা হচ্ছে।

এবারে হজ পালনে বাংলাদেশ থেকে ৮২ হাজার ৭৭২ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। হজযাত্রীদের স্বাগত জানাতে এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এমন তথ্যই দিচ্ছে বিদেশি সংবাদমাধ্যম।

জানা গেছে, গ্র্যান্ড মসজিদ থেকে ৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মিনা। মক্কা ও মুজদালিফার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান এই মিনা। এই উপত্যকাটি উত্তর ও দক্ষিণে পাহাড় দিয়ে ঘেরা এবং মসজিদুল হারামের সীমানার মধ্যে অবস্থিত। হজকালী সময়ে এখানে মানুষের ভিড় জমে।

জিলহজের মাসের ৮ তারিখ থেকে শুরু হয় হজ। ৯ জিলহজ আরাফাতের দিন শেষে ১০ জিলহজ পশু কোরবানি দেবেন হাজিরা।

হজের আনুষ্ঠানিকতার প্রাথমিক পর্যায়ে হাজিদের স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ৩০ হাজার হজযাত্রীর থাকার জন্য মিনায় বহুতল আবাসিক টাওয়ার তৈরি করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদিতে আরবে আজ ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছিল, তাপজনিত সম্ভাব্য অসুস্থতা ও হিটস্ট্রোক মোকাবিলায় চারটি হাসপাতাল প্রস্তুত রেখেছে কর্তৃপক্ষ।

ইসলামের পঞ্চম স্তম্ভ হজ। আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জন্য অন্তত একবার পালন করা ফরজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা

আপডেট সময় :