ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দৈনিক গণমুক্তির সোনারগাঁ প্রতিনিধি আবুল বাশারের মেয়ের ইন্তেকাল: গণমুক্তি ও শরীয়তপুর প্রিন্টিং প্রেসের শোক Logo গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন – গণমাধ্যমকে কোটারিমুক্ত ও জাতীয় চরিত্র দিতে চাই : মাহমুদুর রহমান Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

সংবাদপত্র শিল্প পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৪০৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদ (বিএসএসপি) মঙ্গলবার ঢাকার পুরানা পল্টনে ডেইলি ইন্ডাস্ট্রির কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের সভাপতি ও ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ড. এনায়েত করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক ড. আনোয়ারুল করিম, বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি ইকবাল হোসেন ফোরকান, এটিএন গ্রুপের পরিচালক মামুনুর রশীদ, ঢাকা সাংবাদিক সমবায় সমিতির সভাপতি সদরুল হাসান, একুশে বাণীর প্রকাশক ও সম্পাদক আশরাফ সরকার, ডেইলি চ্যালেঞ্জের সম্পাদক নাসির আল মামুন, দিনের আলোর সম্পাদক ফজলুর রহমান জুলফিকার, দৈনিক আজকের বাণীর সম্পাদক আতিকুল ইসলাম এবং বিএসএসপির সাধারণ সম্পাদক দৈনিক শেষ কথার প্রকাশক ও সম্পাদক মো. ইউনুস সোহাগ।
ড. এনায়েত করিম তার বক্তব্যে সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া মিডিয়া সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন যে, এগুলোর বাস্তবায়ন হলে অনেক দৈনিক সংবাদপত্রের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে।

তিনি সরকারের প্রতি সংবাদপত্রের বকেয়া বিজ্ঞাপন বিল পরিশোধ এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বার্থে প্রিন্ট মিডিয়ার টিকে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

পরে, দেশের শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার জন্য সর্বশক্তিমানের কাছে দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা শেখ মোহাম্মদ আতিকুল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম আজাদ এবং ডেইলি ইন্ডাস্ট্রির সহযোগী সম্পাদক ফরহাদ চৌধুরী

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংবাদপত্র শিল্প পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

আপডেট সময় :