ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

হবিগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের দুর্লভপুর গ্রামে ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০ বছর বয়সী যুবক বিজয় মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ মে বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় এই নির্যাতনের শিকার হয়। শিশুটির বাবা মধ্যপ্রাচ্য প্রবাসী হওয়ায় সে মায়ের সঙ্গে গ্রামেই থাকত। ঘটনার পর শিশুটির শারীরিক ও আচরণগত অস্বাভাবিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের মনে সন্দেহ জাগে। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত বিজয় মিয়াকে রক্ষা করতে স্থানীয় একটি প্রভাবশালী মহল তৎপর হয়ে ওঠে। তারা বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার কথা বলে এবং ঘটনাটি পুরোপুরি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারটিকে নানাভাবে চাপ প্রয়োগ করে। তবে পরিবারের অনড় অবস্থান এবং পুলিশের দ্রুত হস্তক্ষেপের কারণে প্রভাবশালীদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতেই দুর্লভপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত বিজয় মিয়াকে গ্রেপ্তার করে। এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল হক জানান, শিশুটির ওপর নির্যাতনের খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগী ও তার পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত বিজয় মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট সময় :