সংবাদ শিরোনাম ::
অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে সরিষাবাড়ীতে সংবাদ সম্মেলন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
সম্প্রতি প্রকাশিত একটি সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে জামালপুরের সরিষাবাড়ীতে সংবাদ সম্মেলন করেছেন রাসেদুল ইসলাম জাকির।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মাকে বাড়ি থেকে বের করে দেওয়া’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। এতে তাঁদের পরিবারের সম্মানহানি হয়েছে এবং সামাজিকভাবে বিব্রত হতে হয়েছে।
তিনি দাবি করেন, পরিবারের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি সংবাদটি প্রত্যাহার করে প্রকৃত তথ্য প্রকাশ এবং ভবিষ্যতে সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন বাসিন্দা বক্তব্য দিয়ে প্রকাশিত সংবাদকে অসত্য বলে দাবি করেন। রাসেদুল ইসলাম জাকির বলেন, এ ঘটনায় প্রয়োজন হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

















