ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

অসুস্থ নবজাতকের চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড 

মনির হোসেন 
  • আপডেট সময় : ৩৭০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল হতে ঢাকাগামী ‘কর্ণফুলী-৩’ এর মুমূর্ষ নবজাতক কে মেডিকেল সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড। শনিবার (৫ এপ্রিল)  বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ০৫ এপ্রিল ২০২৫ তারিখ শনিবার সকাল ১১ টায় বরিশাল হতে ঢাকাগামী ‘‘কর্ণফুলী -৩’’ লঞ্চে অক্সিজেনরত অবস্থায় একটি নবজাতক শিশুকে নিয়ে মোঃ সবুজ (২৮) ও মোছা লিজা আক্তার (২৫) ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে অক্সিজেন শেষ হয়ে গেলে নবজাতকের অভিভাবকগণ কোস্টগার্ডের শরণাপন্ন হন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক অতিদ্রুত মেডিকেল সহায়তা প্রদানের নিমিত্তে ৫ সদস্যের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গমন করে। উক্ত নবজাতক কে প্রাথমিকভাবে অক্সিজেন সহায়তা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য অভিভাবকসহ চাঁদপুর সদর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কোস্টগার্ডের সহায়তায় নবজাতকের আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি আরও বলেন, উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অসুস্থ নবজাতকের চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড 

আপডেট সময় :