আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা শহরের পোস্ট অফিস মোড়ে জোরালো অবস্থান নেয়। সকাল থেকে পোস্ট অফিস মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিতে থাকেন। এরপর দুপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের পোস্ট অফিস মোড়ে অস্থায়ী কার্যালয়ে যুবদলের নেতাকর্মীরা জোরালো অবস্থান নেয়। বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শাসন আমলে বিএনপি’র কোন অনুষ্ঠান শান্তিপূর্ণ ভাবে করতে দেয়নি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দুই চারজন একত্রিত হলেই হামলা চালিয়েছে মারধর করে পুলিশে ধরিয়ে দিয়েছে, এমনকি সামাজিক আচার অনুষ্ঠানে অংশ নিলেও ভয়ে থাকতে হয়েছে, কখন পুলিশ ধরে নিয়ে যায়, ফ্যাসিস্ট শেখ হাসিনার নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠন দেশের বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে নৈরাজ্য সৃষ্টি করছে, গজিয়ে ওঠার আগেই এদেরকে ধ্বংস করতে হবে। বক্তার আরও বলেন, বিএনপি একটি শান্তিপ্রিয় দল তাই ফ্যাসিস্টরা এখনো নির্ভয়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, এলাকায় বসবাস করছে। আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাঝেমধ্যে বিভিন্ন এলাকায় উঁকি দিয়ে ঝটিকা মিছিল বের করে তাদের শক্তি জানান দিচ্ছেন। দলের মধ্যে মতানৈক্য থাকার কারণে এই সুযোগটা তারা লুফে নিচ্ছেন, দলের নেতা কর্মীদের মধ্যে সকল মতভেদ ভুলে একত্রিত ভাবে আওয়ামী লীগের নৈরাজ্যকে রুখে দিতে হবে। পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতীকের সভাপতিত্বে ও যুবদল নেতা মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ঈশ্বরদী পৌরসভার বারবার নির্বাচিত সফল মেয়র মোখলেসুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, বিএনপি নেতা তুহিন বিন সিদ্দিক, আব্দুল আজিজ, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার আবু সাঈদ উজ্জল, যুবদল নেতা খোরশেদ আলম দিপু, আকরাম রায়হান বাবু, সাইফ হাসান সেলিম, হাসানুজ্জামান খোকন, সাধের সাজেদুজ্জামান জিতু, রাকিব হাসান সেন্টু, এনামুল হক বাবু, মইনুল হক মিঠু, কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন প্রার্থীবসহ বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।



















