ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড

দেওয়ানগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ফেন্টানাইল ট্যাবলেট সেবনের দায়ে মোস্তফা নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার (২৩ জুন) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। দন্ডপ্রাপ্ত মোস্তফা পৌর শহরের বাদেশশারিয়া বাড়ী এলাকার মুসলিম উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমান আদালত থেকে জানা যায়- অভিযুক্ত মোস্তফা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ফেন্টানাইল ট্যাবলেটে আসক্ত। প্রায় প্রতিদিনই সে নেশার টাকার জন্য বাবা মায়ের সাথে খারাপ আচরণ করত। বাবা মা অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ মঙ্গলবার তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত মোস্তফা কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন- নিষিদ্ধ ফেন্টানাইল ট্যাবলেট সেবনের কথা স্বীকার করেন ওই যুবক। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড

আপডেট সময় :