ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

গলাচিপা প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন বিভক্ত হয়ে নতুন নলুয়াবাগী ইউনিয়ন গঠনের প্রক্রিয়া চলমান থাকায় স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন গলাচিপা পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান।
মুজিবুর রহমান প্রবীণ বিএনপি নেতা, শিক্ষক ও গলাচিপা পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম মোঃ আয়জদ্দিন চেয়ারম্যানের ছোট ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে মুজিবুর রহমান বলেন, “নলুয়াবাগী ইউনিয়নের জনগণ যদি আমাকে ভোটের মাধ্যমে সেবা করার সুযোগ দেন, তাহলে আমি ইউনিয়নটিকে একটি মাদকমুক্ত, আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “আমার বাবা মরহুম মোঃ আয়জদ্দিন মিয়া আজীবন নলুয়াবাগীর মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। এলাকার মানুষের বিপদে-আপদে ছুটে গিয়ে সহযোগিতা করেছেন। নলুয়াবাগীর সাধারণ মানুষ তার সেই অবদানের কথা ভালোভাবেই জানেন। আমি তারই আদর্শ অনুসরণ করে মানুষের সেবা করতে চাই।”
নতুন ইউনিয়নের সম্ভাব্য ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে সততা, জবাবদিহিতা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করব।”
নলুয়াবাগী ইউনিয়ন গঠনের উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন ইউনিয়নের নেতৃত্বে কারা আসবেন, তা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

আপডেট সময় :