ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

আখতার হোসেনের ওপর ককটেল হামলার প্রতিবাদে জলঢাকায় এনসিপি’র বিক্ষোভ

রবিউল ইসলাম রাজ, জলঢাকা (নীলফামারী) 
  • আপডেট সময় : ২৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এর সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। ২৫ জুন (বুধবার) সন্ধ্যায় উপজেলা এনসিপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট মোড়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে মিলিত হয়। এ কর্মসূচিতে উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক রেজাউল করিম রাজু এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপি’র সদস্য খলিলুর রহমান, শরিফুজ্জামান শরিফ সহ সমন্বয় কমিটির শতাধিক সদস্য প্রমূখ। সভাপতির বক্তব্যে প্রধান সমন্বয়ক রেজাউল করিম রাজু বলেন, আমাদের কেন্দ্রীয় অফিসের নিচে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তখন বিষয়টা তেমন গুরুত্ব দেয়া হয়নি। কিন্তু যখন দলের সদস্য সচিবের ওপর ককটেল নিক্ষেপ করা হলো, তখন আর চুপ করে থাকা যায় না। ভয় দেখিয়ে এনসিপিকে আটকানো যাবে না। দেশের গুণগত পরিবর্তনের লক্ষ্যে এনসিপি কাজ করে যাবে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে কাজ করে যাব এবং আমাদের নেতার উপর এতো বড় ককটেল হামলা করা হলো কিন্তু বিএনপি-জামাতের পক্ষ থেকে কোন প্রতিবাদ জানানো হলো না। এটা খুবেই দুঃখজনক কিন্তু এর জবাব সময় মতো দেওয়া হবে বলে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আখতার হোসেনের ওপর ককটেল হামলার প্রতিবাদে জলঢাকায় এনসিপি’র বিক্ষোভ

আপডেট সময় :