ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

আজ শুরু এইচএসসি পরীক্ষা

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫৮৬ বার পড়া হয়েছে

এইচএসসি পরীক্ষার্থী : ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৮ জুলাই পর্যন্ত সিলেট বোর্ড ও সিলেট বিভাগের কারিগারি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে

আজ রোববার (৩০ জুন) শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। সিলেট বিভাগ ছাড়া অন্যান্য বিভাগের কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা যথারীতি শুরু হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের শুধু সিলেট বিভাগের চারটি জেলার এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা এবং মাদ্রাসা বোর্ডের অধীনে সিলেট বিভাগের ২৬টি কেন্দ্রে ৮ জুলাই পর্যন্ত আলিম পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

৯ জুলাই থেকে এসব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

এবারের এইচএসসিতে পরীক্ষায় ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মোট ২ হাজার ৭২৫টি কেন্দ্রে এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এবারের এইচএসসি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৪ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ২৮ হাজার ২৮১। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৩৩ হাজার ৬৮০ ও ছাত্রী ৫ লাখ ৯৪ হাজার ৬০১ জন।

আর আলিম পরীক্ষায় অংশ নেবে মোট ৮৮ হাজার ৭৬ জন। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৯২ ও ছাত্রী ৪০ হাজার ৪৮৪ জন। ২ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ৪৫২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেবে।

সেই সঙ্গে এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা (কারিগরি) বোর্ডে চলতি বছরে মোট পরীক্ষার্থী ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯ জন ও ছাত্রী ৬৫ হাজার ৪২৪ জন। ১ হাজার ৯০৮টি প্রতিষ্ঠানের এই শিক্ষার্থীরা ৭০৭টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এবার পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ একটি রেজিস্ট্রারে লিখে ঐ দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ শুরু এইচএসসি পরীক্ষা

আপডেট সময় :