ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

আশুলিয়ায় কারখানার শ্রমিকদের সংঘর্ষে প্রাণ গেলো নারী শ্রমিকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৩৯৬ বার পড়া হয়েছে

নিহত রোকেয়া বেগমের আইডি কার্ড

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে রোকেয়া বেগম নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ শ্রমিক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আশুলিয়ার জিরাবো এলাকার মাসকট নামের একটি পোশাক কারখানার সামনের ঘটনা। নিহত নারী রোকেয়া বেগম মাসকট গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করতেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, টানা শ্রমিক আন্দোলনের সময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা মাসকট কারখানা এখনও বন্ধ রাখা হয়েছে। সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে কারখানার সামনে শ্রমিকরা জড়ো হয়।

একপর্যায়ে তারা রেডিয়েন্স ও সাউদার্ন গার্মেন্টসে হামলা চালায়। এ সময় রেডিয়েন্স কারখানার শ্রমিকরা বাইরে বের হয়ে আসলে মাসকট গ্রুপের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং রোকেয়া বেগম নামের এক শ্রমিক মারা যান।

আশুলিয়া শিল্প পুলিশ ১-এর এসপি সারোয়ার আলম বলেন, সকাল ১০টা নাগাদ মাসকট কারখানার শ্রমিকরা পাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। পরে রেডিয়েন্স কারখানার শ্রমিকরা বের হয়ে আসলে তাদের মধ্যে সংঘর্ষে এক নারী শ্রমিক মারা যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, নিহতের লাশ পিএমকে হাসপাতালে রয়েছে। এ ছাড়াও ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।

প্রসঙ্গত, গত দুই সপ্তাহের টানা শ্রমিক অসন্তোষের মধ্যে দুই দিন যাবৎ আশুলিয়ার অধিকাংশ কারখানা খুলে দেওয়া হয়। শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। এর মধ্যেই ঘটে গেলো আজকের অনাকাঙ্খিত ঘটনা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আশুলিয়ায় কারখানার শ্রমিকদের সংঘর্ষে প্রাণ গেলো নারী শ্রমিকের

আপডেট সময় :