ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

ঈশ্বরদী প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সাপ্তাহিক সমকোণ পত্রিকার সম্পাদক আব্দুল মান্নান টিপু সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি দৈনিক খবরের কাগজ প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন ও দৈনিক সমকাল প্রতিনিধি সেলিম সরদার, সহসাধারণ সম্পাদক দৈনিক বীর বাংলা সম্পাদক ওহেদুজ্জামান টিপু, কোষাধ্যক্ষ দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি শহীদুল্লাহ্ খান। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন। দৈনিক করতোয়া প্রতিনিধি এস এম ফজলুর রহমান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি স্বপন কুমার কুন্ডু, সাপ্তাহিক জংশন সম্পাদক এস এম রাজা এবং সাপ্তাহিক ঈশ্বরদী বার্তা সম্পাদক আজিজুর রহমান খান। সাধারণ সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত ঐক্য ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ঈশ্বরদী প্রেসক্লাবকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান টিপু বলেন, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী অচিরেই ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কমিটি কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈশ্বরদী প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

আপডেট সময় :