ডামুড্যায় মাদক বিরোধী অভিযানে নারীসহ ৫জন আটক
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১ পিচ ইয়াবা,৩ তিন টি মটর সাইকেল সহ এক নারী সহ ৫ জন কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল মঙ্গলবার (১৬ জুন) রাতে পুলিশ ডামুড্যা উপজেলার ডামুড্যা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সহ ১৮ টি মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী
সোহেল হাওলাদার(৩৮) মাদক সহ ৭ টি মামলার আসামি সেলিম বাবুর্চি(৫০)মাদক মামলায় রাজিয়া বেগম (৫৫)
চাঁদাবাজি মামলায় স্বপন মাদবর(৪২) এবং মাদক মামলায় রাজিব বেপারী (২৪) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডামুড্যা পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর হাওলাদারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ১৮ মামলার আসামি সোহেল হাওলাদার,মাদক সহ ৭ মামলার আসামি সেলিম বাবুর্চি সহ অন্যান্যদের আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

















